চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১১:১৭আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১১:২১

ঝিনাইদহ ঝিনাইদহে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অবহেলায় আতির রহমান (৬৫) নামে এক রোগীর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের স্বজনরা এ অভিযোগ করেন। মঙ্গলবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আতিয়ার রহমানকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনার জন্য অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবহেলার কারণে যথাসময়ে অক্সিজেন দিতে ব্যর্থ হয়। পরে প্রায় আধাঘণ্টা পরে তার মৃত্যু হয়।

স্বজনার অভিযোগ করে জানান, কোনও এক ব্যক্তি প্রভাব খাটিয়ে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারটি আগেই নিয়ে যাওয়ায় হাসপাতালের কর্তৃপক্ষ সময়মত অক্সিজেন দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে রোগীর মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্যপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. খন্দকার বাবর জানান, চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়নি ।রোগীর অবস্থা ভর্তির আগে থেকেই আশংকাজনক ছিল। প্রথমে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় রোগীর স্বজনরা  হাসপাতাল ঘেরাও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ একটি সিলিন্ডার ম্যানেজ করে।

শৈলকুপা থানার ওসি আইয়ুবুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রোগীর স্বজনরা কোনঅ অভিযোগ জানাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।   

/এমএফ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ