তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

রাঙামাটি প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১৩:০১আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৩:০১

তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু তিন মাস বন্ধ থাকার পর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে বুধবার (১ আগস্ট) থেকে মাছ ধরা শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছের বংশ বৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোণা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে মাছ ধরা বন্ধ ছিল।

মঙ্গলবার (৩১ জুলাই) রাত ১২টার পর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে মাছ ধরতে নামেন জেলেরা। তিন মাস পর আবার মাছ ব্যবসায়ী আর জেলেদের পদভারে মুখর হয়ে ওঠেছে ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের কৃত্রিম কাপ্তাই হ্রদ। মঙ্গলবার সকাল থেকেই জেলার প্রধান মৎস আহরণ কেন্দ্রে ছিল মাছ ব্যবসায়ীদের ভিড়।

সকালে রাঙামাটির বিএফডিসি মৎস্য পরিবহন ঘাটে গিয়ে দেখা যায়, ভোর ৮টা থেকে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থান থেকে মাছ আসা শুরু করেছে।

মৎস্য ব্যবসায়ী মো. আলতাব হোসেন বলেন, ‘গতবারের চেয়ে এবার ব্যবসা ভালো হবে আশা করছি। কারণ বন্ধের মধ্যে ব্যবস্থাপনা ভালো ছিল। তাই আমরা আশা করছি গতবারের চেয়ে এবার মাছের পরিমাণ ভালো হবে।’

তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু মৎস ব্যবসায়ী মো. জালাল বলেন, ‘এবার যেভাবে বোটগুলো মাছ নিয়ে আসছে, সেগুলোর পরিমাণ অনেক বেশি এবং মাছের সাইজও ভালো। মাছ বেশি হলে ব্যবসাও ভালো হবে।’

বিএফডিসি’র ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মাছ ধরা নিষিদ্ধের সময়কাল শেষ হয়েছে। ব্যবসায়ীরা ইতোমধ্যে তাদের সব প্রস্তুতি নিয়ে রেখেছে। জেলেরাও মঙ্গলবার মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকারে নেমেছে। এবার ১১ হাজার মেট্রিক টন মাছ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করছি, বছর শেষে গিয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এ বছর জাকগুলো ধ্বংস করা গেছে সে কারণে প্রচুর মা মাছ পোনা ছাড়তে পেরেছে। বিশেষ করে যারা অবৈধভাবে মাছ শিকার করেছিল তাদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার কারণে কিছুটা অবৈধভাবে মাছ শিকার বন্ধ হয়েছে বলে আমরা মনে করি।’

উল্লেখ্য, গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা ও পরিবহনের ওপরে নিষেধাজ্ঞা আরোপ ছিল। মাছ শিকার বন্ধকালীন হ্রদে মাছ ধরার ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
ইকুয়েডরের স্বপ্ন ভেঙে শেষ ষোলোয় মেক্সিকো
ইকুয়েডরের স্বপ্ন ভেঙে শেষ ষোলোয় মেক্সিকো
ড্রয়ারে পড়ে ছিল অ্যান্টার্কটিকার ডাইনোসরের বিরল জীবাশ্ম
ড্রয়ারে পড়ে ছিল অ্যান্টার্কটিকার ডাইনোসরের বিরল জীবাশ্ম
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি