ময়মনসিংহ-ঢাকা বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতনিধি
০২ আগস্ট ২০১৮, ১০:০০আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১০:০৫

ময়মনসিংহ রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস পরিবহন মালিক সমিতি। বুধবার (২ আগস্ট)সকাল থেকে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড় থেকে ঢাকার উদ্দেশে কোনও বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পরেছেন চরম দুর্ভোগে।

ঢাকায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনার জেরে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সমিতির নেতারা।

মাসকান্দা বাস টার্মিনাল সুপারভাইাজার মিলন মিয়া জানান, ঢাকায় শিক্ষার্থীদের হাতে একের পর এক যানবাহন ভাঙচুরের প্রতিবাদেই মালিক সমিতি ঢাকাগামী বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। বুধবার সকাল থেকে ঢাকার উদ্দেশে কোনও বাস ছেড়ে যায়নি।  

উল্লেখ্য, ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চার দিন ধরে রাজপথ আটকে বিক্ষোভ চালায় রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন