হবিগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১০:৪০আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১০:৪২





হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচঙে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। বুধবার (১ আগস্ট) এ সংঘর্ষ হয়। সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সংঘর্ষে টেটাবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় টেটাবিদ্ধ আল আমিন (২০), মো. আদম আলী (৭০), আলদো (৪০), রমচান বিবি (৫০), আব্দুল মোতালিব (৫০), শেখ শামছুল হক (৭০), কাজল মিয়া (৭০), বাবুল মিয়া (৩২), আব্দুর রব (৩৫), সাইদুর (২০), আদাস আলী (৭০), সালাম (৬০), মারফুজ (৩০) ও জজ মিয়াকা (৫০) ঢাকা ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের আব্দুল হাকিম ফুল মিয়া ও একই গ্রামের আব্দাল রাজার মধ্যে দীর্ঘদিন ধরে বেসিক মাল্টিপারপাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও সুরাহা হয়নি। এর জেল ধরে বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে বানিয়াচঙ থানা ও সুজাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীকে ভর্তি করার সময় রাত ১০টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুজাতপুর ফাড়ির ইনচার্জ আল আমিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন