প্লাটিনাম জুট মিলে ১৪ ঘণ্টা উৎপাদন বন্ধ

খুলনা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১১:২০আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১১:২০

খুলনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় খুলনার প্লাটিনাম জুট মিলে ১৪ ঘণ্টা উৎপাদন কাজ বন্ধ থাকে। চার মাসে বিদ্যুৎ বিল ২ কোটি ১৮ লাখ টাকা বকেয়া থাকায় বুধবার (১ আগস্ট) সকাল ১০টায় সংশ্লিষ্ট বিভাগ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এ কারণে মিলের উৎপাদন ১৪ ঘণ্টা বন্ধ থাকাসহ মিলের কলোনিতে দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়। পরে রাত ১২টায় ফের সংযোগ দেওয়া হয়।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী মো. হাসান আলী তালুকদার জানান, প্লাটিনাম জুট মিলে ৪ মাসে ২ কোটি ১৮ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়। কয়েকবার নোটিশ করা হলেও মিল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। ফলে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

মিলের প্রকল্প প্রধান মো. মুজিবর রহমান মল্লিক বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য ওজোপাডিকোর প্রধান প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছিল। আগামী দশ দিনের মধ্যে বকেয়ার অর্ধেক পরিশোধ করার অঙ্গীকার করেছিলাম। বাকি অর্ধেকও দ্রুত পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু প্রধান প্রকৌশলী তা মানেননি। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। পাশাপাশি শ্রমিক কলোনিতে দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়।’

মিলের শ্রমিক আ. মালেক বলেন, ‘মিল ও বিদ্যুৎ বিভাগ দুটি প্রতিষ্ঠানই রাষ্ট্রায়ত্ত। সমন্বয় না হওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্নতায় মিলের উৎপাদন বন্ধ হয়। আর শ্রমিক কলোনিতেও দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০
৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
‘হামে শিশুমৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত’
‘হামে শিশুমৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত’
হজ শেষে দেশে ফিরেছেন ৬৬১৭৪ জন হাজি, মৃত্যু ৫৫
হজ শেষে দেশে ফিরেছেন ৬৬১৭৪ জন হাজি, মৃত্যু ৫৫
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন