টেকনাফে এক মাসে ৬ কোটি টাকার মাদক জব্দ

টেকনাফ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১১:২৫আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১১:৩১

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) মাদকবিরোধী বিশেষ অভিযানের মধ্যেও মিয়ানমার থেকে ইয়াবা আসা বন্ধ হয়নি। সমুদ্র ও নাফ নদ পেরিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫ কোটি ৯২ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এ ঘটনায় ৪৪ মাদক পাচারকারীকেও আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল করতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরও পাঁচটি ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। এরই সূত্র ধরে মঙ্গলবার থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে ২৪টি দল বিশেষ যৌথ টহল শুরু করে। আজ বৃহস্পতিবার ক্যাম্পগুলো পরিদর্শনে আসার কথা রয়েছে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‍্যাবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের। 

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বুধবার দুপুরে জানান, ‘ইয়াবা ঠেকাতে টেকনাফ সীমান্তে বিজিবির সদস্যরা রাত-দিন টহল দিয়ে যাচ্ছে। জুলাই মাসে ১ লাখ ৩৬ হাজার ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪৪ জনকে আটক করে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রায় ২ কোটি টাকার আরও বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ৫ কোটি ৯২ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে।’

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ইয়াবা রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে আগের চেয়ে ইয়াবা পাচার কিছুটা কমেছে।’

আরও পড়ুন- টেকনাফে ২১ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি