দোহারে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

কেরানীগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১১:৫৫আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১১:৫৮

সড়ক দুর্ঘটনা ঢাকার দোহারে ট্রাকচাপায় মো. রেশাদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। দোহার থানার মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রেশাদ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে দোহার উপজেলার জামালচর গ্রামের সামছুল হকে ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ থেকে আম বোঝাই একটি ট্রাক দোহারে আসার পথে চরকুশাই নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা রেশাদকে চাপা  দেয়। এতে রেশাদ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন রেশাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল হুদা জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ভবনে ফাটল
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ভবনে ফাটল
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
ভূমিকম্প মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ
ভূমিকম্প মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ
মাকে হত্যার পর ঘরে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেফতার
মাকে হত্যার পর ঘরে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেফতার
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত