৯ দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১২:৪১আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১২:৪৫

৯ দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় বিচার এবং ৯ দফা দাবিতে যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। তারা শহরের বিভিন্ন সড়কে বিচ্ছিন্নভাবে মিছিল করে।

৯ দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীরা শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। যশোর এমএম কলেজ, সিটি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, বিসিএমসি কলেজ, শাহীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে শহর প্রকম্পিত করে তোলে।
৯ দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ তারা ঢাকায় বাস চাপায় নিহতদের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবি জানায়। এরপর প্রায় পৌনে এক ঘণ্টার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। কর্মসূচি চলাকালে অনুষ্ঠানস্থলে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ অবস্থান করছিল। তবে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ ও শিক্ষার্থীরা যৌথভাবে যানজট নিরসনে ভূমিকা পালন করে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২
ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা
ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’