বাস চলছে না টাঙ্গাইল-ঢাকা ও ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে

টাঙ্গাইল ও ময়মনসিংহ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ১০:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১০:৫৯

বাস চলছে না টাঙ্গাইল-ঢাকা ও ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইল-ঢাকা ও ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলার বাস-মিনিবাস মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালন করা হচ্ছে।

আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন,

শুক্রবার ( ৩ আগস্ট) সকাল থেকে টাঙ্গাইল থেকে সব জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে।  টাঙ্গাইল জেলার বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল থেকে বাস চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী বাস টার্মিনালে এসে বাড়ি ফিরে গেছেন। অনেকে বিকল্প হিসেবে ট্রেনে ঢাকায় যাতায়াত করছেন।

যাত্রীদের সঙ্গে কথা বললে তারা জানায়, এমন ভোগান্তিতে তারা বিরক্ত নয়। বরং নিরাপদ সড়ক নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘বাস ও চালকের নিরাপত্তাজনিত কারণ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকার যদি নিরাপত্তা দিতে পারে তাহলে গাড়ি চলবে। যে পর্যন্ত নিরাপত্তা দিতে না পারবে সে পর্যন্ত গাড়ি চলবে না।’ বাস চলছে না টাঙ্গাইল-ঢাকা ও ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে

আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন,

যানবাহনের নিরাপত্তাজনিত কারণে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকা রুটে কোনও ধরনের বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার বলেন, ‘রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছামতো বাস ভাঙচুর করছে। এতে মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। তাই নিরাপত্তার অভাবে শুক্রবার সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়।’ তবে বিকাল থেকে আবার বাস চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার সারাদিন বাস চলাচল বন্ধ থাকার পর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সন্ধ্যা ৭টার পর ঢাকার উদ্দেশে বেশ কয়েকটি বাস ছেড়ে যেতে দেখা গেছে। ছাত্রদের আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকায় আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির