সিলেটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজু (২৮) নিহত হয়েছেন। নগরের কুমারপাড়া এলাকায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে কুমারপাড়া পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাত্রদলকর্মী উজ্জ্বল আহমদ ও লিটন সিলেট ওসমানী হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অভ্যন্তরীণ কোন্দেলের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজুর শরীরের একাধিক ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়াও তার শরীরের গুলির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
পুলিশ দুই পক্ষের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে যায়। যতটুকু জেনেছি ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ হামলা চালায়। যারা আহত হয়েছে তারা নাকি জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলের জন্য সম্প্রতি মিছিল-মিটিং করেছে। এরই জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে।
আরও পড়ুন: সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩








