বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছেন জিয়া-খালেদা-তারেক: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ২৩:০০আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২৩:১০

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে হাসানুল হক ইনু (ছবি- প্রতিনিধি)

বিএনপি নিজেদের দুষ্কর্মকে গণতন্ত্র উদ্ধারের নামে আড়াল করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের আশ্রয় দিয়েছে ও তাদের সম্মানিত করেছে। তারা ২১ আগস্ট শেখ হাসিনা হত্যাচেষ্টার ঘটনার সঙ্গেও জড়িত। এ ছাড়া, তারা জঙ্গি সন্ত্রাস ও মানুষ পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত।’

শনিবার (১৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘এইসব দুষ্কর্মের সঙ্গে তারা (জিয়া-খালেদা-তারেক) জড়িত, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু তারপরও যারা অস্বীকার করে তারাও কার্যত গণতন্ত্র উদ্ধারের নামে জিয়া, খালেদা, তারেক ও বিএনপির দুষ্কর্মকে আড়াল করতে চায়।’

এসময় আরও উপস্থিত ছিলেন– মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ