ঠিকাদারি কাজের বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বড় ভাই খুন, ছোট ভাই আহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ০১:১০আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০১:৪২

বামে নিহত ওয়াহিদ মিয়া ও ডানে আহত কাওসার মিয়া

হবিগঞ্জের বাহুবলে ঠিকাদারি কাজ নিয়ে বিরোধের জের ধরে ওয়াহিদ মিয়া (৩৫) নামে একব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওয়াহিদের ছোট ভাই কাওসার মিয়া (৩০) সহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত ওয়াহিদ ও আহত কাওসার বাঘালখাল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র। শনিবার (১৮ আগস্ট) রাত  ৯টার দিকে উপজেলার পুটিজুরি বাজারে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়,ওয়াহিদ ও কাওসারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা নিয়ে একই উপজেলার শেওরাতুল গ্রামের শাহনাজ মিয়ার বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে শনিবার রাতে পুটিজুরি বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহনাজ মিয়া উত্তেজিত হয়ে ওয়াহিদ মিয়াকে ছুরিকাঘাত করে। এ সময় ওয়াহিদকে বাঁচাতে তার ছোট ভাই কাওসারসহ দুজন এগিয়ে আসলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হলে সেখানে ওয়াহিদ মিয়া মারা যান। কাওসারসহ  আহত দু’জনকে ব্যক্তিকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘাতককে গ্রেফতারের চেষ্টা করছে। 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ