কুমিল্লায় বিনোদন কেন্দ্রে রাইডে চড়তে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ০২:১২আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৩:১৩

কুমিল্লা কুমিল্লার নগর উদ্যানে নৌকার রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর ধর্মসাগর দিঘীর উত্তর পাড়ে কুমিল্লা সিটি করপোরেশনের নগর উদ্যানে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রায়হান নগরীর ছোটরা এলাকার বাবুল মিয়ার ছেলে। সেই সদর দক্ষিণ উপজেলার লালমাই কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রায়হান ও তার কয়েকজন বন্ধু মিলে নগর উদ্যানের নৌকা রাইডসে ওঠে ঘোরার জন্য। পরে রায়হান নৌকা রাইডসে বিদুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়। বন্ধুরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করে।

ওসি আবু সালাম মিয়া জানান, বন্ধুরা মিলে ধর্মসাগর দিঘীর উত্তর পাড়ে নগর উদ্যানে নৌকা রাইডসে ওঠে। সেখানে রায়হান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পুলিশ তদন্ত করে বিষয়টি দেখছে। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি