শেরপুরে বিশেষ অভিযান চালিয়ে জেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশিকুল ইসলাম রয়েলসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবদল সভাপতিসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।








