কাজে যোগ দিয়েই তিন বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের এসপি’র

গাজীপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১১:৩৭আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১১:৩৭

কাজে যোগ দিয়েই তিন বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের এসপি’র তিনটি বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে গাজীপুরে কাজ শুরুর ঘোষণা দিয়েছেন সদ্য যোগদানকারী পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় তার কার্যালয়ে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘তিনটি বিষয়ে জিরো টলারেন্সে নীতি অনুসরণ করা হবে। এগুলো হলো- মাদক ব্যবসায়ী গ্রেফতারের ক্ষেত্রে, তবে মাদকসেবীদের জন্য সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে। দ্বিতীয়ত, নারী ও শিশু নির্যাতন বিশেষ করে উত্ত্যক্ত, বাল্য বিয়ে, যৌতুক ও হত্যার মতো স্পর্শকাতর বিষয় এবং তৃতীয়ত সন্ত্রাস।’
এসপি বলেন, ‘বিগত দিনের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখে সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে গাজীপুরে জনবান্ধব পুলিশিং কার্যক্রম চালানো হবে। এ ক্ষেত্রে জনসাধারণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে। মুখে নয় বাস্তবে এবং মঙ্গলবার থেকেই তিনি এ কাজ শুরু করা হবে।’
অন্যদিকে, জেলা পুলিশের মাধ্যমে কোনও মানুষের হয়রানির খবর পাওয়া গেলে সেই পুলিশ অফিসারকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার উল্লেখ করেন। এমনকি ওই কর্মকর্তার ব্যাপারে প্রশাসনিক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ারও ঘোষণা দেন। অন্যদিকে, তার কোনও পুলিশ সদস্য বা পরিবারের কেউ কারও মাধ্যমে হামলা বা ক্ষয়ক্ষতির শিকার হলেও ওই ব্যক্তিকে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিতেরও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাংবাদিকরা তাদের বক্তব্যের সময় গত চার বছরে গাজীপুর জেলায় পুলিশের কার্যক্রমের সমালোচনা করেছেন। তারা গাজীপুরে সদ্য যোগদান করা পুলিশ সুপারের কাছে নানামুখী প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

এসবের জবাবে এসপি বলেন, ‘পুলিশি কার্যক্রমে আর্থিক লেনদেনের কোনও সম্পর্ক থাকবে না। পুলিশের মতো দায়িত্ব পালনে সাংবাদিকদেরও পাশে চাই।’
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় সাক্ষাতপর্বে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, আমিনুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহিম সরকারসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রায় ৭০ জন কর্মী উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের আগে টরন্টোয় তাপপ্রবাহের সতর্কতা
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের আগে টরন্টোয় তাপপ্রবাহের সতর্কতা
গোপন কায়দায় আনা ১৮ কেজিরও বেশি স্বর্ণ জব্দ শাহজালালে
গোপন কায়দায় আনা ১৮ কেজিরও বেশি স্বর্ণ জব্দ শাহজালালে
ঋতুপর্ণা–মনিকাদের ‘প্রথম কোচ’ শান্তিমনি হাসপাতালে
ঋতুপর্ণা–মনিকাদের ‘প্রথম কোচ’ শান্তিমনি হাসপাতালে
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড