হিজলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১১:৩৭আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১১:৪৩

বরিশাল বরিশালের হিজলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে শহিদ মোল্লা (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) ভোররাতে এই ঘটনা ঘটে।

শহিদ মোল্লা ওই গ্রামের আবদুল করিম মোল্লার ছেলে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, শহিদ মোল্লা ঢাকায় গার্মেন্টস সেক্টরের ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শহিদ মোল্লার মাথায় আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহিদ মোল্লা ও তার স্ত্রী খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এরপর রাত আড়াইটার দিকে স্বামীর গলার শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখেন তিনজন ব্যক্তি পালিয়ে যাচ্ছে এবং তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে রয়েছেন। পরে তাকে নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বুধবার (২৯ আগস্ট) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন- হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মাদ্রাসা শিক্ষককে হত্যা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে হত্যা
বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে হত্যা
৩২ হাজার সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো
৩২ হাজার সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো
কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, যা ছিল আলোচনার টেবিলে 
কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, যা ছিল আলোচনার টেবিলে 
সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসবেন যুবদলের পদবঞ্চিতরা
সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসবেন যুবদলের পদবঞ্চিতরা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড