আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি: ৩ যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ০৯:৪০আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০৯:৪১





বরিশাল বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিন যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৯ আগস্ট) আদালত এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২৮ আগস্ট) তাদের গ্রেফতার করে পুলিশ। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



গ্রেফতার তিন যুবক হলো, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের মাজেদ সরদারেরে ছেলে সজিব সরদার, একই গ্রামের শাহজাহান মেলকারের বখাটে ছেলে শুভ মেলকার, খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের মোবারক চৌকিদারের ছেলে সাগর চৌকিদার।
জানা যায়, দুই স্কুলছাত্রী মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে সোয়া দশটার দিকে বাশাইল রশিদ মোল্লার বাড়ির সামনের ফাঁকা জায়গায় দুই স্কুলছাত্রীকে পেয়ে সজিব সরদার, শুভ মেলকার ও সাগর চৌকিদার তাদের পথরোধ করে যৌন হয়রানি করে। একপর্যায়ে বখাটেরা একজনকে ধাক্কা মেরে রাস্তার ওপর ফেলে দিলে সে রক্তাক্ত ও আহত হয়। এসময় আরেকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মোটরসাইকেলযোগে তিন বখাটে পালানোর চেষ্টা করে। এসময় বখাটেদের আটক করে স্থানীয় রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
আগৈলঝাড়া থানার এসআই মোশারফ হোসেন জানান আহত স্কুল ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩২৩ ধারায় তিন বখাটের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। বখাটেদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, তিন বখাটে সজিব সরদার, শুভ মেলকার, সাগর চৌকিদারকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাদের মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৬)
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু