শোক দিবসের কর্মসূচিকে পরিণত করা হলো নির্বাচনি জনসভায়

গাজীপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ১০:৪১আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১০:৪৫

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবসের কর্মসূচিকে নির্বাচনি জনসভায় পরিণত করার অভিযোগ উঠেছে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের বিরুদ্ধে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। সেজন্য তার সমর্থকেরা শোক দিবসের কর্মসূচিতেও মনোনয়ন এবং ভোট আহ্বান করে ব্যাপক স্লোগান ও বক্তব্য দিয়েছেন।  বুধবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে। 

জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারে তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়। শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সকাল থেকেই শোক দিবসের কর্মসূচিতে সমবেত হতে থাকেন। সেখানে প্রধান অতিথি ছিলেন ইকবাল হোসেন সবুজ। বক্তৃতা পর্বে প্রায় সব বক্তাই বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত সব খুনির শাস্তি দাবি করেন। একইসঙ্গে তারা প্রায় সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিতে দলীয় প্রধানের কাছে দাবি তোলার আহ্বান জানান। সবুজকে ভোট দিয়ে সামনের নির্বাচনে জয়ী করার আশা প্রকাশ করেন তারা। এসময় তার সমর্থকেরা ব্যাপক স্লোগান দিতে থাকেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান এ বিষয়ে বলেন, ‘আমরা আমাদের শোক দিবসের কর্মসূচিকে নির্বাচনি জনসভায় পরিণত করতে চাইনি। আমরা শুধু আমাদের সম্ভাব্য প্রার্থীর জন্য ভোট চেয়েছি।’

এ বিষয়ে কথা বলেতে চাইলে ইকবাল হোসেন সবুজকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ
মানবতাবিরোধী অপরাধহাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ
জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ভিএআর নিয়ে ক্ষুব্ধ ক্লপ
জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ভিএআর নিয়ে ক্ষুব্ধ ক্লপ
ময়লার স্তূপ থেকে তোলা নবজাতককে কোলে নিয়ে ইউএনও বললেন ‘আমি নিজেও মা’
ময়লার স্তূপ থেকে তোলা নবজাতককে কোলে নিয়ে ইউএনও বললেন ‘আমি নিজেও মা’
‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই’ 
‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই’ 
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি