চট্টগ্রামে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০১৮, ১১:২৪আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১১:২৬

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে নগরীর বাকলিয়া থানাধীন আহাদ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায়  আহত হয়েছেন আরও তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জাহেদা বেগম (৩০) ও সিএনজিচালক জামাল উদ্দিন (৩০)। নিহত জাহেদা বেগম পটিয়া উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকার নাছির উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন, নাছির উদ্দিন (৩৫), আলেখা বেগম (৩২) ও গুলজার বেগম (৩০)।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পটিয়াগামী একটি যাত্রীবাহী বাস একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে  দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৫জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নাছির উদ্দিনের অবস্থা আশংকাজনক।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এক কারখানার অর্ধশতাধিক শ্রমিক
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এক কারখানার অর্ধশতাধিক শ্রমিক
নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইনু: জাসদ
নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইনু: জাসদ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
দুই দফা বৃদ্ধির পর কমলো ফার্নেস অয়েলের দাম
দুই দফা বৃদ্ধির পর কমলো ফার্নেস অয়েলের দাম
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন