গৃহকর্তার দায়ের কোপে ‘ডাকাত’ নিহত

রাঙামাটি প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ১১:২১আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১১:২৭

রাঙামাটি রাঙামাটির ফুরোমন পাহাড়ে অবস্থিত টিভিমন পাড়ায় ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় ডাকাতদের কোপে গৃহকর্তাও আহত হয়েছেন।মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক আবু ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘটনা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার।

আবু ইউসুফ জানান, বুধবার দিনগত রাত আনুমানিক ১২টার দিকে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে অবস্থিত জেলার উঁচু পাহাড় ফুরোমনের চূড়ার কাছাকাছি অবস্থিত টিভিমন পাড়ার গ্রামপ্রধান জল কুমার কার্বাবির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ৭/৮ জনের ডাকাত দলটি গৃহকর্তার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণলঙ্কার ছিনিয়ে নিতে চাইলে গৃহকর্তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় গৃহকর্তার দায়ের কোপে একজন ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। ডাকাতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দীর্ঘসময় পর পাহাড় চূড়ায় উঠে ডাকাতের লাশ নামিয়ে আনে এবং গৃহকর্তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘অনেক উঁচু পাহাড়ে উঠতে পুলিশকে বেগ পেতে হয়েছে। অনেক সময় লেগেছে আহত ও নিহতকে নামিয়ে আনতে।’

এই ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি জানিয়ে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক আবু ইউসুফ আরও বলেন, ‘ডাকাতের পরিচয় জানা যায়নি। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, ‘সাপছড়িতে একটি ডাকাতির ঘটনায় নিহত একজন ও আহত একজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।’

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহত গৃহকর্তা যদিও বিষয়টি ডাকাতির চেষ্টা বলেই জানাচ্ছেন, কিন্তু আমরা সাধারনত পাহাড়িদের তো ডাকাতি করতে দেখি না। তাই বিষয়টির পেছনে অন্য কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছি আমরা।’

আরও পড়ুন- জর্ডান ফেরত কিশোরীর সন্তানের দায়িত্ব কে নেবে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকুরকে আহত করায় মামলা, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
কুকুরকে আহত করায় মামলা, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল
দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল
নিজ বাড়িতে প্লাস্টিক বর্জন করেছেন, তবু কেন বিতর্কে দিয়া মির্জা?
নিজ বাড়িতে প্লাস্টিক বর্জন করেছেন, তবু কেন বিতর্কে দিয়া মির্জা?
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি