নন্দীগ্রামে জুয়ার আসরে ইউপি চেয়ারম্যানের অভিযান

বগুড়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ১১:৫৯আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১১:৫৯

নন্দীগ্রামে জুয়ার আসরে ইউপি চেয়ারম্যানের অভিযান বগুড়ার নন্দীগ্রামে পারঘাটার জুয়ার আসরে অভিযান চালিয়েছেন থালতামাজ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন। এসময় জুয়ার আসর থেকে তিনটি মোটরবাইক জব্দ করা হয়। বুধবার (২৯ আগস্ট) রাতে চেয়ারম্যান এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান।
নন্দীগ্রামের কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘জুয়াড়িরা বগুড়ার নন্দীগ্রাম, কাহালু ও নওগাঁর রাণীনগর উপজেলার সীমান্তের পারঘাটা এলাকায় প্যান্ডেল টানিয়ে জুয়ার আসর বসায়। খবর পেয়ে সন্ধ্যায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জুয়ার আসরে অভিযান চালাই।’
মতিন আরও বলেন, ‘জুয়াড়িরা আমাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের প্যান্ডেল ভাঙচুর করে এবং সেখানে ফেলে যাওয়া জুয়ার সরঞ্জাম ও তিনটি মোটরসাইকেল জব্দ করে নন্দীগ্রাম পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।’
পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ‘এলাকাবাসী জুয়ার আসর থেকে জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেছেন। জুয়াড়িদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা
নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা
‘সবার আগে বগুড়া নয়, বাংলাদেশ চাই’, সংসদে আতিক মোজাহিদ
‘সবার আগে বগুড়া নয়, বাংলাদেশ চাই’, সংসদে আতিক মোজাহিদ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত