আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা, মালিকের ১০ দিন কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১০:৪৩আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১১:৪৪

পটুয়াখালী পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় র‌্যাবের অভিযানে নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে আঁখি আইসক্রিম ফ্যাক্টরি নামের একটি কারখানা সিলগালা করা হয়েছে। এ সময় ফ্যাক্টরির মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে অভিযানের পর এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম।        

পটুয়াখালী র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাছান আলী জানান,  পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। এসব পণ্য রাখার দায়ে আঁখি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা করা হয়। এর মালিক মো. নুরুল আমিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন