জাতীয় ভলিবল টিমের খেলোয়াড়কে ইয়াবা দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৫

দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন

দিনাজপুরে শক্রতার জেরে জাতীয় ভলিবল টিমের খেলোয়াড় শাবানা আক্তারকে ইয়াবা মামলায় ফাঁসানো  হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাবানা আক্তারের স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত  সৈনিক বাবু হোসেন এ অভিযোগ করেন। 

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়।

জানা গেছে, কিছুদিন আগে ফকিরপাড়া এলাকায় বাড়ি ক্রয় করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত  সৈনিক বাবু হোসেন। বাড়ি কেনার সময় কালুরমোড় এলাকার ফরহাদ হোসেন নামের একজন তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়।

এ প্রসঙ্গে বাবু হোসেন বলেন, ‘ফরহাদ আমার বাড়িতে গোপনে প্রবেশ করে রান্না ঘরের চুলার কাছে ও বারান্দার সোফার নিচে ১৬ পিস ইয়াসা ট্যাবলেট রেখে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ বাড়িতে প্রবেশ করে ইয়াবাগুলো উদ্ধার করে ও আমার স্ত্রী শাবানা সন্মানজনকভাবে থানায় নিয়ে যায়। এরপর তার নামে মামলা দেওয়া হয়।’

বাবু হোসেন আরও বলেন, ‘আমার স্ত্রী বাংলাদেশে জাতীয় ভলিবল টিমের খেলোয়ার। এখানে জমি কেনার পর থেকেই স্থানীয় লোকজন অনেকেই চাঁদা দাবি করে আসছে। কিন্তু তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করাই এই শত্রুতার মূল কারণ।’

এই ব্যাপারে অভিযুক্ত স্থানীয় ফরহাদ হোসেন বলেন, ‘বাবু হোসেনের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তবে কেন তিনি চাঁদাবাজির অভিযোগ করছেন বিষয়টি আমি জানি না। তিনি অভিযোগ দিলে আমার কিছুই করার নেই।’  

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম বলেন, ‘মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। তবে চাঁদাবাজির বিষয়টি আমরা জানি না। চাঁদাবাজির বিষয়ে যদি সাবেক সেনা সদস্য কিংবা তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

 

/এমএফ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
কাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
কানাইঘাটের ৫ পরিবারে মাতমকাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
ওজন কমাতে দই কতটা কার্যকর
ওজন কমাতে দই কতটা কার্যকর
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না