বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৭

বগুড়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৪

শেরপুরের মহিপুরে দুর্ঘটনার পর ঘটনাস্থল

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে শনিবার (১ সেপ্টেম্বর) রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ড্রাইভার ও সুপারভাইজারসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসারদীঘি গ্রামের সবেদ আলীর ছেলে বাসের সুপারভাইজার জাহিদুল ইসলাম তাজ (৩৫), কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের আমজাদ হোসেনের ছেলে বাসের চালক মিঠু (৩৮) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাজুনিয়াপাড়া গ্রামের রঞ্জু শেখের ছেলে সাজ্জাদ হোসেন (২২)।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে মহিপুর এলাকায় মহাসড়কে ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৯১৬) বাসের সঙ্গে বগুড়াগামী চাঁদনী ক্লাসিকের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালকসহ ৩২ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই চাঁদনী ক্লাসিকের চালক মিঠু মারা যান।

অন্যদিকে রাত দেড়টার দিকে ধুনট মোড়ে এসআর পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৪৭৬৬) পেছন থেকে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে এসআর পরিবহনের সুপারভাইজারসহ ৮ জন আহত হন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে সুপারভাইজার জাহিদুল ইসলাম তাজ মারা যান।

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ মণ্ডল জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ডিএসবিতে কর্মরত নাটোরের গুরুদাসপুরের এএসআই মোরশেদ আলমকে ঢাকায় পাঠানো হয়েছে। 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি