গাজীপুরের টঙ্গীতে আনসার সদস্য জুনায়েদের (২৫) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিজেই নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
নিহত জুনায়েদ টঙ্গীর মরকুন এলাকায় জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামাল হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১টায় দিকে জুনায়েদ তার কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন।এসময় তিনি গুদামের ওয়াশরুমে যান। এরপর তার সহকর্মীরা গুলির শব্দ শুনতে পান। পরে তারা সেখানে ছুটে গিয়ে জুনায়েদের মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুনায়েদ আত্মহত্যা করেছেন। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে নিয়ে যায়।








