মহাদেবপুরে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩২

নওগাঁ

নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ আন্ধারকোটা গ্রাম থেকে মো. আশরাফ আলী (২৭) নামে একজন তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ২ সেপ্টেম্বর ) সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

নিহত আশরাফ আলী উপজেলার দক্ষিণ আন্ধারকোটা গ্রামের আনছার আলীর ছেলে। 

আশরাফ আলীর বাবা আনছার আলী বলেন, ‘গতকাল রাতের খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে তাকে আর বাড়িতে পাওয়া যায়নি। কয়েকঘণ্টা পর এলাকার লোকজন বাড়ির পাশে একটি গাছে আশরাফের মৃতদেহটি ঝুলতে দেখে আমাদের খবর দেয়।’  

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।’ এই বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি
স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি
প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্যে উত্তপ্ত সংসদ
প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্যে উত্তপ্ত সংসদ
সরকার ক্ষমতায় থেকে কেন মবের আশ্রয় নেবে: সংসদে হান্নান মাসউদ
সরকার ক্ষমতায় থেকে কেন মবের আশ্রয় নেবে: সংসদে হান্নান মাসউদ
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক