রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

রংপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৪

রংপুরে দুর্ঘটনা কবলিত বিআরটিসির বাস রংপুর নগরীর সিও বাজার এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চার নারী, এক শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর কোতোয়ালি থানার ওসি মোখতারুল ইসলাম জানান, রবিবার দুপুর ১২টার দিকে নগরীর সিও বাজার এলাকায় পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গেইটলক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রংপুরে সড়ক দুর্ঘটনা নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বেলকা গ্রামের রোকসানা বেগম এবং সৈয়দপুরের আজমুন বেগম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন বলে কর্তব্যরত চিকিৎসক ডা.মুনতাসির জানিয়েছেন। তিনি জানান, আহতদের বেশির ভাগের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অনেকের হাত-পা ভেঙে গেছে।

দুর্ঘটনা কবলিত গেটলক বাস আহত যাত্রী জোবায়ের জানান, বিআরটিসি বাসের চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি মোখতারুল ইসলাম জানান, দু'টি বাসই আটক করা হয়েছে। তবে ড্রাইভার আর হেলপারকে আটক করা যায়নি।

জেলা প্রশাসক এনামুল হাবিব জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মান্নাদ কবিরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

/এসএসএ /এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি