চ্যাসিজ ব্যবসায়ীদের দখলে বেনাপোল বন্দরের মহাসড়ক

বেনাপোল প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০

চ্যাসিজ ব্যবসায়ীদের দখলে বেনাপোল বন্দরের মহাসড়ক ভারত থেকে আমদানি করা ট্রাকের চ্যাসিজের মালামাল গত এক মাস ধরে বেনাপোল বন্দর মহাসড়কের  প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে ব্যবসায়ীরা ফেলে রেখেছেন। এতে যশোর-বেনাপোল এশিয়ান হাইওয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় পথচারীরা দুর্ভোগে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ রাজস্ব আয়ের অজুহাত দেখিয়ে মানুষের দুর্ভোগ আমলে নিচ্ছেন না বন্দর ও কাস্টমস।  
রবিবার(২ সেপ্টেম্বর) বেনাপোল বন্দরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ট্রাফিক) পরিচালক আমিনুল  ইসলাম মালামাল ফেলে রাখার তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, বেনাপোল-যশোর মহাসড়কের বন্দরের  রফতানি টার্মিনালের পাশ দিয়ে ব্যস্ততম টু লেনের  রাস্তার দুই পাশেই ৪টি লাইন করে রাস্তার ওপর পার্কিং করে রাখা হয়েছে অশোক লিলেন, টাটা ও আইসার কোম্পানির ট্রাক চ্যাসিজ মালামাল। এতে রাস্তার এক অংশে সম্পূর্ণভাবে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

পুলিশ ও স্থানীয়রা জানান,  অশোক লিলেনসহ কয়েকটা কোম্পানি সম্প্রতি ট্রাক চ্যাসিজ আমদানি বাড়িয়েছে। তবে এসব মালামাল মাসের পর মাস বন্দরের বাইরে মহাসড়কের ওপর, বাইপাস সড়কের পাশে, ভারত-বাংলাদেশ ইন্টিগেটেডে রাস্তার পাশে এবং ট্রেন লাইনের পাশ দিয়ে অনিয়ম করে রেখে দেওয়া হচ্ছে। রেখে দেওয়া মালামাল বন্দর থেকে দ্রুত ছাড়িয়ে নিচ্ছেন না ব্যবসায়ীরা ।

অশোক লিলেন কোম্পানির সি অ্যান্ড এফ প্রতিনিধি ফয়সাল এন্টার প্রাইজের চ্যাসিজ তত্ত্বাবধানকারী জাহাঙ্গীর হোসেন বলেন,  ‘বন্দরের মধ্যে মালামাল রাখার কোনো জায়গা নেই। তাহলে এসব পণ্য রাখব কোথায়।  এতে করে আমাদের পণ্যও ঝুঁকির মুখে রয়েছে।’

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘বন্দরের অবকাঠামো উন্নয়ন সমস্যায় ব্যবসায়ীরা দিন দিন এ পথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে রাজস্ব আয়েও ঘাটতি পড়ছে। ’

বেনাপোল বন্দরের ট্রাফিক পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘আমরা বিভিন্ন সময় আমদানিকারকদের জানিয়েছি। কিন্তু তারা কোনোভাবে শুনছেন না। আইন প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তারা বলেন,বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে।’

বেনাপোল কাস্টমসের কার্গো সুপার হারুন অর রশিদ বলেন, ‘বন্দরের অবকাঠামো উন্নয়নের বিষয়ে তারা বন্দর কর্তৃপক্ষকে  জানিয়েছেন। বন্দরে দাঁড়িয়ে থাকা চ্যাসিজগুলো দ্রুত খালাস নেওয়ার ব্যাপারে তারা বিভিন্ন সময় ব্যবসায়ীদের চাপও সৃষ্টি করছেন।’

বেনাপোল বন্দরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত পরিচালক (ট্রাফিক)আমিনুল  ইসলাম বলেন, ‘বন্দরে জায়গা সংকটের কারণে এমন সমস্যা তৈরি হয়েছে। জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। তবে মহাসড়কের ওপর থেকে যাতে পার্কিং উঠে যায় সেই বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।’

 

/এমএফ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি