শনিবার রাবিতে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৬

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) সমাবর্তনে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তনে সভাপতিত্ব করবেন তিনি। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত রবির দশম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১০ তলা বিশিষ্ট শেখ হাসিনা ও এএইচএম কামরুজ্জামান হলের ভিত্তি স্থাপন করবেন তিনি।  

উপাচার্য আরও জানান, এবারের সমাবর্তনে ছয় হাজার ১৪ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। সমাবর্তনে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে ডক্টরেট অব লিটারেচার (ডিলিট) ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন গান পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, আনন্দ কুমার সাহা, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু