নাইক্ষ্যংছ‌ড়ি‌তে তিন ডাকা‌তের গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার

‌বান্দরবান প্রতি‌নি‌ধি
৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৭

বান্দরবান বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ির বাইশারী‌তে তিন ডাকা‌তের গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার ক‌রে‌ছে‌ পু‌লিশ। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকা‌লে নাইক্ষ্যংছ‌ড়ির বাইশারীর সাম্রা ঝি‌ড়ি এলাকার ৩নং রাবার বাগান বা‌ড়ি‌ থে‌কে তাদের লাশ উদ্ধার ক‌রে। এসময় ঘটনাস্থল থেকে তিন‌টি একনলা বন্দুক ও একটি শটগান উদ্ধার করা হয়।

‌নিহতরা হলেন- ডাকাত গ্রু‌পের প্রধান আনোয়ার প্রকাশ আনাইয়্যা, মো. হা‌মিদ ও মো. পার‌ভেজ বা‌প্পি।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোর ৫টার দি‌কে ৩নং রাবার বাগান বা‌ড়ি‌তে গোলাগু‌লির শব্দ শু‌নে বাগান এলাকার শ্রমিকরা বা‌ড়ির ভেত‌রে গি‌য়ে তিন ডাকা‌তের লাশ দেখ‌তে পায়। প‌রে তারা পু‌লি‌কে খবর দি‌লে ঘটনাস্থ‌লে গি‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে। ভাগভা‌টোয়ারা নি‌য়ে তা‌দের নি‌জে‌দের ম‌ধ্যে এই গোলাগুলি সংগঠিত হ‌য়ে‌ছে বলে জানান তরা।

এ বিষ‌য়ে বাইশারী ইউ‌পি‌ চেয়ারম্যান মো. আলম জানান, সম্প‌ত্তির ভাগবা‌টোয়ারা নি‌য়ে ৩নং রাবার বাগান বা‌ড়ি‌তে ডাকা‌তের ম‌ধ্যে গোলাগু‌লি হয়। প‌রে গু‌লির শব্দ শু‌নে শ্রমিকরা গি‌য়ে তিন ডাকা‌তের লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ গি‌য়ে ঘটনাস্থল থে‌কে তিন ডাকা‌তের লাশ উদ্ধার ক‌রে।

নাইক্ষ্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘ডাকাত‌দের নি‌জে‌দের ম‌ধ্যে গোলাগুলির ঘটনা ঘ‌টে‌ছে। আমি ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। সেখা‌নে গে‌লে বিস্তা‌রিত বল‌তে পারবো।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্লাস্টিক বর্জ্য ও দূষণে বিপর্যস্ত পরিবেশ
প্লাস্টিক বর্জ্য ও দূষণে বিপর্যস্ত পরিবেশ
নয়াদিল্লিতে আবাসিক হোটেলে আগুন: দগ্ধ বাংলাদেশির মৃত্যু
নয়াদিল্লিতে আবাসিক হোটেলে আগুন: দগ্ধ বাংলাদেশির মৃত্যু
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান, তথ্য ফাঁস
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান, তথ্য ফাঁস
কারামুক্ত আইভীকে দেখতে যাওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ
কারামুক্ত আইভীকে দেখতে যাওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ
সর্বাধিক পঠিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’