দেশের কোথাও আর লোডশেডিং হয় না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৪

দেশের কোথাও আর লোডশেডিং হয় না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ ঘাটতির কারণে দেশে এখন আর লোডশেডিং হয় না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, যা লোডশেডিং হয় তা হয় বিদ্যুতের কোনও সমস্যার কারণে। বাংলাদেশের কোথাও আর জেনারেটর চলে না কারণ বিদ্যুতের কোনও ঘাটতি নেই।’ শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দক্ষিণ কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকায় আলম টাওয়ার মার্কেটের সামনে কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘শতকরা ৯০ ভাগ বিদ্যুৎ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেছে। বাকি বিদ্যুৎ আগামী কয়েকমাসের মধ্যে সব এলাকায় পৌঁছে যাবে।’

তিনি আরও বলেন, ‘দেশে গ্যাসের কিছু সমস্য রয়েছে। তবে এ সমস্যা বেশিদিন থাকবে না।’

নসরুল হামিদ বলেন, ‘দেশে পদ্মা সেতু হচ্ছে। ছয়লেন, চারলেন রাস্তা হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকলে খালেদা জিয়া ও তারেক জিয়া এসব উন্নয়নের টাকা দিয়ে পকেট ভরতো। দেশের কোনও কাজ হতো না। সারা বিশ্ব এখন শেখ হাসিনাকে চিনে। বাংলাদেশকে চিনে। এই সরকার যদি আবার ক্ষমতায় না আসে তাহলে এদেশের সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে।’

ব্যবসায়ীদের বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট ও স্যামসন ঘাটের বিভিন্ন সমস্যার সমাধানের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা আগে শুভাঢ্যা খাল পরিষ্কারর করুন, আমি ঘাট ফ্রি করে দেব।

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলহাজ স্বাধীন শেখ, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী