নাটোরে জেএমবির ৫ সদস্য আটক

নাটোর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৬

 

নাটোরে জেএমবির ৫ সদস্য আটক নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর এলাকায় ইউনিট নেতাসহ জেএমবির ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। নাটোরে র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক পাঁচ জেএমবি সদস্য হলো, বড়াইগ্রাম দাগাছী ইউনিটের গায়ের এহসার এবং দাগাছী এলাকার আজিম উদ্দিনের ছেলে মাওলানা জোবায়ের হোসেন(৩৫), একই এলাকার মোকসেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে ফরহাদ(৩৬), গানাইহাটী এলাকার বেলাল উদ্দিনের ছেলে আলাউদ্দিন ওরফে আব্বাস(৩৮)দাগাছী এলাকার মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম(৩২) ও বর্ণি এলাকার রজব আলী সরকারের ছেলে জাকারিয়া সরকার

আজমল হোসেন জানান, গত ১৯ জুলাই সদর উপজেলার রুইয়ের ভাগ এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল, আমজাদ ও জহির নামে জেএমবির তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে, নাটোরের বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে জেএমবির কিছু সক্রিয় সদস্য সংগঠনের কাজে নিয়োজিত রয়েছে। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারে যে, বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর এলাকায় জেএমবির কিছু সদস্য গোপন বৈঠকে জমায়েত হবে। পরে শনিবার রাত দেড়টার দিকে র‍্যাব সদস্যরা ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বড়াইগ্রাম দাগাছী ইউনিটের মাওলানা জোবায়ের হোসেন, মোস্তাফিজুর রহমান ও আব্বাসকে আটক করা হয়।  পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম ও জাকারিয়া সরকারকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় সাতটি উগ্রবাদী বই, তিনটি লিফলেট, ৫টি সিম কার্ড,  ৪ টি মোবাইল ফোন, দুইটি মেমোরি কার্ড, একটি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি