শাহ আমানত বিমানবন্দরেও কর্মবিরতিতে বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদ, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৬

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা পর্ষদ সভায় স্থায়ী হওয়ার নিশ্চয়তা না পাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও কর্মবিরতি পালন করছে বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শ্রমিকরা কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছেন বলে জানিয়েছেন বিমানবন্দর স্টেশন ম্যানেজার সারওয়ার -ই- জাহান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আজ সকাল ১০ থেকে বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছে। বিমানের ২৫ থেকে ৩০ জন ক্যাজুয়াল শ্রমিক আছেন তারা কাজ করছেন না। তবে এ নিয়ে বিমানবন্দরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে।

এদিকে ক্যাজুয়াল শ্রমিকদের কর্মবিরতিতে ফ্লাইট ওঠানামায় কোনও সমস্যার সৃষ্টি হয়নি বলে জানান তিনি। একই কথা জানিয়েছেন, বিমানের স্টেশন ম্যানেজার গোলাম নাসির আজমি।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাজুয়াল শ্রমিকরা সকালে দুইটা ফ্লাইটের কাজ করার পর কর্মবিরতিতে যায়। এখনও তারা কর্মসূচি পালন করছে। তবে এতে এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রমে কোনও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না।'

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সভায় বিমানের ৭০০ ক্যাজুয়াল পে গ্রুপ (৩১) ও (৩২) তৃতীয় শ্রেণির কর্মকর্তা চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ক্যাজুয়াল শ্রমিকদের (পে-গ্রুপ ১) ১৮০০ জনের চাকরি স্থায়ী হয়নি।

আরও পড়ুন: 

কর্মবিরতিতে বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা, বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি