সব দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে ২০১৪ সালেই সরকার তা নিশ্চিত করেছে: অর্থমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৫

দিরাইয়ে ফিমেইল একাডেমির উদ্যোগে মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সব দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বর্তমান সরকার তা ২০১৪ সালে নিশ্চিত করেছে। এটা নতুন করে নিশ্চিত করার কিছু নেই। সে অনুযায়ী সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও স্বাধীন নির্বাচন হতে পারে।’ রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাইয়ে ফিমেইল একাডেমির উদ্যোগে মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সংসদে যাদের প্রতিনিধি রয়েছে তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।’

জাতীয় ঐক্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্য কে কে করেছে। জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আগামীতে তিনি আর নির্বাচনে করবেন না বলে জানান।

তিনি জানান, তার আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন অথবা ড. মোমেন নির্বাচনে করবেন। তাদের মধ্যে যে দলীয় মনোনয়ন পাবে তিনি নির্বাচনে তার পক্ষে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবেন।

মন্ত্রী ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সরকার সাধ্যমতো ফিমেইল একাডেমিকে সহযোগিতা করবে। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, জাতিসংঘের স্থানী প্রতিনিধি অর্থনীতিবিদ ড. একে মোমেনসহ ফিমেইল একাডেমির দাতা সদস্যরা। এর আগে মন্ত্রী হেলিকপ্টারে দিরাই উপজেলা সদরে আসেন। সেমিনারে ফিমেইল একাডেমির শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি