লক্ষ্মীছড়িতে চার লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ১২:২৮আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১২:২৮

লক্ষ্মীছড়িতে চার লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুনসহ বিভিন্ন প্রজাতির চার লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম এলাকার বাঘঘোণার গহীন অরণ্য থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।

জানা যায়, লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্ত খীরাম এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সেগুনসহ বিভিন্ন জাতের বিপুল পরিমাণ কাঠ মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদেও ভিত্তিতে ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল এবং বনবিট কর্মকর্তাদের যৌথ অভিযান পরিচালনা করলে এসব কাঠ উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনী এবং বনকর্মীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। আটককৃত কাঠগুলো খিরাম বনবিট অফিসে জমা করা হয়েছে।

খিরাম সর্তা বনবিটের অফিসার সৌমেন বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিরাম সেনা ক্যাম্পের একটি টহল দল এবং বনকর্মীর যৌথ অভিযানে প্রায় ৫ শত ঘনফুট কাঠ জব্দ করা হয়। জব্দকৃত এসব কাঠের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

খিরাম ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আতিক বলেন , ‘পার্বত্য চট্টগ্রামে কাঠ পাচারসহ যেকোনও অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং অদূর ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন অর্থবছরেও ৪৩ খাতের রফতানিতে নগদ সহায়তা বহাল, হার অপরিবর্তিত
নতুন অর্থবছরেও ৪৩ খাতের রফতানিতে নগদ সহায়তা বহাল, হার অপরিবর্তিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়