ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০১৮, ১৩:০৪আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৩:০৫

গ্রেফতারের প্রতীকী ছবি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কর্ণফুলী থানাধীন বড়উঠান এলাকায় ছাত্রলীগ নেতা মামুন আল রশিদ সাগর (২৪) হত্যার ঘটনায় মো. ওমর (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের এক আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নগর পু্লিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২ অক্টোবর) সকালে কর্ণফুলী থানা পুলিশের টিম তাকে চট্টগ্রামে নিয়ে আসেন বলে তিনি জানান। ওমর কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার মফজল আহমদের ছেলে।

জাহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ থেকে ওমরকে গ্রেফতার করা হয়। আসামি ওই এলাকায় তার খালার বাসায় আত্মগোপন করেছিলেন।’

এর আগে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠানের শাহ মীরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা মামুনকে কুপিয়ে আহত করে। পরে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন মামুনের ভাই মো. ইয়াছিন বাদী হয়ে কর্ণফুলী থানায় পাঁচজনকে আসামিকে করে মামলা দায়ের করেন। আসামিরা স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগকর্মী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
এআই বিতর্কের পরও কমনওয়েলথ জিতলেন জামির নাজির
এআই বিতর্কের পরও কমনওয়েলথ জিতলেন জামির নাজির
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ