হিলি দিয়ে দু'দিন ধরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ১৩:০৫আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৩:১৭

হিলি স্থলবন্দর ভারতীয় ব্যবসায়ীদের কোন্দল ও সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে গত দু’দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ রেখেছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো বন্দর দিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ও বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে পাথর ব্যবসায়ীদের কোন্দলের কারণে ২৩ সেপ্টেম্বর থেকে বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। ফলে ব্যবসায়ীদের লোকসান হওয়ায় রবিবার থেকে পাথরসহ সব পণ্য রফতানির অনুরোধ জানিয়ে গত শনিবার ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দেওয়া হয়েছিল। এরপরও পাথর আমদানি হয়নি। এ বিষয়টি ঠিক না হওয়ায় সোমবার থেকে সব পণ্য আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার ভারতে সরকারি ছুটি থাকায় বন্দরে বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে মালামাল খালাসসহ অন্যান্য কার্যক্রম চলছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৬)
গোলের দেখা নেই, সমতায় বিরতিতে পর্তুগাল-ক্রোয়েশিয়া
গোলের দেখা নেই, সমতায় বিরতিতে পর্তুগাল-ক্রোয়েশিয়া
মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
রোনালদো-মদ্রিচ দ্বৈরথে শুরু পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ
রোনালদো-মদ্রিচ দ্বৈরথে শুরু পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ