টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২, আহত ২০

গাজীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ১৩:২২আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৬:৫৮

গাজীপুর গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় টঙ্গী বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় এ ঘটনা ঘটে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ হোসেন দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)। তারা টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

কারখানার কর্মচারী রহীম জানান, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন তারা। বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫-২০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বরেন, ‘ওই কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলায় হিট চেম্বার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধারে কাজ করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর