গৃহবধূকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ

সাভার প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ১৪:১১আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৮:১৩

সাভার আশুলিয়ায় এক গৃহবধূকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে সালমা আক্তার মুক্তি (২৪) নামের ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমা গোপালগঞ্জের পটুয়ালী এলাকার ইউসুফ আলীর মেয়ে। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় সুরুজের বাড়িতে তার স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।

নিহতের ভাই মাহবুবুর রহমান বলেন, এক বছর আগে একই এলাকার সুমনের সঙ্গে আমার বোন সালমার বিয়ে হয়। সুমন আশুলিয়ার ভাদাইল এলাকায় থেকে ডিইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করেন। দুই মাস আগে তার স্ত্রীকেও আশুলিয়ায় নিয়ে আসে সুমন। এদিকে বেশ কিছু দিন ধরে ভাদাইল এলাকায় এক নিকট আত্মীয়ের স্ত্রীর সঙ্গে সুমনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। কয়েক দিন আগে সুমনের স্ত্রী বিষয়টি বুঝতে পারলে এ বিষয়ে কাউকে না বলার জন্য বলে সুমন। কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেয় সে।
নিহতের ভাই অভিযোগ আরও বলেন, ‘পরকীয়ার বিষয়টি দেখে ফেলায় আমার বোনকে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকালে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ও ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক ওসি তদন্ত জাবেদ মাসুদ বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো পুলিশ
যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো পুলিশ
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার