শিবপুরে বাসচাপায় মা-ছেলে নিহত

নরসিংদী প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ১৪:১৬আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৪:২০

নরসিংদী নরসিংদীর শিবপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) বেলা  ১১টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো-শিবপুর উপজেলার ব্রা‏হ্মন্দী গ্রামের লোকমান হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তার ছেলে ইফাত (৭)।

ওসি হাফিজুর রহমান  জানান, গৃহবধু নাসিমা বেগম তার ৭ বছরের ছেলে ইফাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী  একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু ইফাতের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান গৃহবধু নাসিমা বেগম।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত বাস ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।   

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন