নাটোরে নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ১৪:৩২ আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৪:৩৫

নাটোর নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিখোঁজের দুই দিন পর দুলাল চন্দ্র প্রামানিক(৪৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়।  এর আগে রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নিখোঁজ হন তিনি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুলাল চন্দ্র প্রামানিক(৪৫) নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর নওপাড়া গ্রামের হারাণ চন্দ্রের ছেলে।

ওসি জানান, রবিবার সন্ধ্যায় ভ্যান চালাতে গিয়ে  নিখোঁজ হন দুলাল চন্দ্র প্রামানিক। এ ঘটনায় সোমবার পরিবারের সদস্যরা একটি সাধারণ ডায়েরি করে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন উপজেলার শাখারী পাড়া মোড়ের পাশের কলাক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে  পরিবারের সদস্যরা মৃতদেহটি দুলালের বলে শনাক্ত করে। পরে নলডাঙ্গা থানার একদল পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা  মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা