পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর প্রতিমা শিল্পীরা

নীলফামারী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১১:০৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৬:৫২

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা নীলফামারীর পূজামণ্ডপগুলোয় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে রং তুলির কাজ। এছাড়া পূজামণ্ডপকে আকর্ষণীয় করতে আলোকসজ্জা ও গেট নির্মাণের প্রতিযোগিতা চলছে। জেলা সদরসহ ছয় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রতিমা কারিগর সত্যেন্দ্রনাথ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, গতবারের চেয়ে এবার প্রতিমা ব্যতিক্রম। আকারে অনেক বড় এবং নতুনত্ব রয়েছে পুতুলে। শাপলা ফুলের মাঝখানে গণেশ ঠাকুর। যুদ্ধে যাচ্ছেন কার্তিক ঠাকুর।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিমল চন্দ্র রায় বলেন, জেলার ৬১ ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী জমিদারবাড়ি বাহালীপাড়া কাছাড়িবাজার পূজামণ্ডপে প্রতিবারেই জাঁকজমকপূর্ণ পূজা হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়।

ওই মন্দিরের সাধারণ সম্পাদক ও কৃষি উপ-সহকারী হরেন্দ্রনাথ রায় বলেন, ‘গতবারের চেয়ে এবার অত্যাধুনিক করা হচ্ছে লাইটিং, গেট, মন্দিরের সাজসজ্জা ও প্রতিমার অলংকার। সবকিছুই আর ১০টি পূজামণ্ডপের চেয়ে ভিন্ন ও ব্যতিক্রম।’

জেলা প্রশাসন সূত্র জানায়, এবারে নীলফামারীতে ৮৫৭টি পূজামণ্ডপ তৈরি হয়েছে। এরমধ্যে ডোমারে ৯৪টি, ডিমলায় ৭৬টি, জলঢাকায় ১৬৯, কিশোরগঞ্জে ১৫৩, সদরে ২৭৮টি ও সৈয়দপুরে ৮৭টি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন, জেলায় ৬১টি ইউনিয়নের মধ্যে সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া জমিদারবাড়িতে ব্যাপক আয়োজনে শারদীয় উৎসব হবে।

নীলফামারীর সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিমা তৈরির শুরু থেকেই মণ্ডপগুলোর খোঁজ খবর রাখছি। যাতে কোনও অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে সেদিকে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পুলিশ সুপার আশরাফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গতবারের চেয়ে এবারে প্রত্যেকটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা চলাকালে সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশসহ বিজিবি ও র‌্যাবের সদস্যরা টহল দিবেন। আশা করছি শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা শেষ হবে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ
মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি