বেনাপোলে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১১:৫৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১১:৫৮

সোনার বারসহ আটক শহিদুল্লাহ যশোরের বেনাপোলে ১২টি সোনার বারসহ শহিদুল্লাহ (৩৭) নামে একজন সোনা পাচারকারীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। বুধবার (৩ অক্টোবর ) সকাল সাড়ে ১০টার দিকে ভারতে প্রবেশের আগে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শহিদুল্লাহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ক্ষুদির জঙ্গল গ্রামের আফতাব উদ্দীনের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি-০০৭৫৬৩৩।

বেনাপোল শুল্ক গোয়েন্দারা জানান, পাসপোর্ট যাত্রী শহিদুল্লাহ ভারতে যাওয়ার জন্য প্যাসেনজার টার্মিনালে স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে। এর পর ভারতে প্রবেশের জন্য রওনা দিলে তার গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক গোয়েন্দাদের। এসময় তাকে চেকিং রুমে নিলে সে জানায় তার পায়ু পথে ১২টি সোনার বার আছে। পরে সোনার বারগুলো বের করা হয়।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা জানান, উদ্ধার করা সোনারবারসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন কারা
প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন কারা
যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা
যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা
কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পুকুরে গোসলে নেমে এক পরিবারের ৩ শিশুর মৃত্যু
পুকুরে গোসলে নেমে এক পরিবারের ৩ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি