ছয় হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত নারী আটক

যশোর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১২:৪৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:৪২

যশোর যশোরে ছয় হাজার পিস ইয়াবাসহ বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি সুমী বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ অক্টোবর) ভোররাতে যশোর উপ-শহরের ডি ব্লকের ১৩ নম্বর বাসা থেকে তাকে আটক ও মাদক উদ্ধার করা হয়। আটক সুমী ওই এলাকার উজ্জ্বল শেখের স্ত্রী।

উপ-শহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, ‘মাদকের একটি চালান ভোরে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুমীর বাড়িতে অভিযান চালায়। ওই সময় বাড়ির ভেতরে একটি পাতিল দিয়ে ঢাকা পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় সুমীকেও আটক করা হয়।’
কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘আটক সুমী এ অঞ্চলের বহুল আলোচিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় এক ডজনের অধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। সে সাজাপ্রাপ্ত পলাতক আসামি।’

মাদক উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা