বেনাপোলে ৮ লাখ হুন্ডির টাকাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ১০:৫৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১১:০১

বেনাপোলে ৮ লাখ হুন্ডির টাকাসহ আটক ১

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে হুন্ডির ৮ লাখ টাকাসহ তুহিন (২৫) নামে একজনকে আটক করছ বিজিবি সদস্যরা। জানা যায়, আটক তুহিন বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের আব্দুল মমিনের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।  

শনিবার (২৭ অক্টোবর ) রাত ১০টার দিকে সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তুহিনকে আটক করে বিজিবি। পরে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে হুন্ডির ৮ লাখ টাকা পাওয়া যায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির সদস্যরা পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে পাচার করে আনার সময় হুন্ডির ৮ লাখ টাকাসহ তুহিন নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ বলেন, ‘আটক তুহিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২