যশোরে বিজিবি-চোরাচালান চক্রের সদস্যদের সংঘর্ষ, আহত ২

বেনাপোল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ১২:০৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১২:১০

সংঘর্ষ যশোরের নাভারন রেলস্টেশন এলাকায় বিজিবি’র ও চোরাচালন চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য ও চোরাচালান চক্রের এক সদস্য আহত হন। এসময় বিজিবি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জরদা ও আতশবাজি উদ্ধার করে। রবিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিজিবির একটি টহল দল রবিবার সকালে নাভারন রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীদের সঙ্গে সংর্ঘষ বাধে। একপর্যায়ে চোরাচালানকারীরা বিজিবিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে পাথরের আঘাতে বিজিবি সদস্য নেয়ামুল হক আহত হন। এসময় চোরাচালন চক্রের এক সদস্য আহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি।

৪৯ বিজিবির পরিচালক লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন