পরিবহন ধর্মঘটের প্রভাব বাজারেও

খুলনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ১২:৩৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৩:৪৮

খুলনার বাজার আট দফা দাবি আদায়ে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রভাব বাজারেও পড়েছে। গাড়ি বন্ধ থাকার কারণে সবজির দাম বাড়তে শুরু করেছে। সব ধরনের সবজির দাম ৩-৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শ্রমিকরা আঞ্চলিক রুটে চলাচলকারী হালকা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে। দূরপাল্লার বাস চলাচল একেবারেই বন্ধ রয়েছে।

খুলনা বিভাগের সর্বত্রই এ অবস্থা বিরাজ করছে। পরিবহন শ্রমিকদের বাধার কারণে স্থানীয় রুটের যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করছে। এমনকি রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্সও আটকে নাজেহাল করা হচ্ছে।

খুলনা মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫৫-৬০ টাকা, শিম ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ২৮-৩০ টাকা, পটল ২৫-৩০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, আলু ২৫-২৮ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৫-৩০ টাকা কেজি দর ছিল ২৭ অক্টোবরও। অথচ পরিবহন ধর্মঘটের কারণে  ফুলকপি ৬০-৬৫ টাকা, শীতকালীন শিম ৯০-১০০ টাকা, বরবটি ৮৫-৯০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩২ টাকা, পটল ৩২-৩৫ টাকা, পেঁপে ২০-২২ টাকা, বেগুন ৫৫-৫৫ টাকা, ঢেঁড়স ৪৫-৪৮ টাকা, আলু ২৮-৩০ টাকা, কাঁচা মরিচ ৬৫-৭০ টাকা, দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩০-৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত সবজি আছে। কিন্তু ধর্মঘটের কারণে সামান্য দাম বেড়েছে। ধর্মঘট শেষ হলে সবজির দাম আবার কমবে।

পরিবহন ধর্মঘটের প্রভাব বাজারেও সবজি ব্যবসায়ী ইমাম হোসেন বলেন, সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচাবাজারে সবজির দাম একটু বেড়েছে। ধর্মঘটের কারণে পাইকাররা দাম বাড়িয়েছে। ফলে খুচরা বাজারেও দাম বাড়াতে হলো।

পরিবহন চালক ও শ্রমিকরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিচ্ছেন অটোরিকশাসহ সব যানবাহন। খুলনা থেকে বাগেরহাট, মোংলা, শরণখোলা, মোড়েলগঞ্জ, কচুয়া, সাইনবোর্ড, রামপাল, চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট, ডুমুরিয়া, পাইকগাছা, তালা, কপিলমুনি, কয়রা, চুকনগর, সাতক্ষীরা, ফুলতলা, নওয়াপাড়া, যশোরসহ স্থানীয় সব রুটে কোনও ধরনের পরিবহন চলাচল করছে না।

খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ডাকা এ পরিবহন ধর্মঘট নিয়ে সিদ্ধান্তও কেন্দ্রীয়ভাবেই হবে। আমরা কেবল কেন্দ্রীয় ঘোষণা সফল করতে তৎপর আছি।’

গ্রিনলাইন পরিবহনের খুলনার রয়্যাল কাউন্টারের বুকিং সহকারী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের কারণে দূরপাল্লার কোনও পরিবহন চলছে না। এ সময়ের মধ্যে যাদের টিকিট কাটা ছিল তাদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।’

নিরাপদ সড়ক চাই’র (নিসচা) খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বলেন, ‘চলমান ধর্মঘট সম্পূর্ণ অনৈতিক। পরিবহন ধর্মঘটের নামে জনগণকে জিম্মি করা হচ্ছে।’

 

 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ডাচরা
সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ডাচরা
প্রধানমন্ত্রীর সৌহার্দ্যের বার্তা, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি?
প্রধানমন্ত্রীর সৌহার্দ্যের বার্তা, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি?
ছায়া
ছায়া
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা