বেনাপোলে ৩২০ বোতল ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ০৯:৩৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৩৩

বেনাপোলে ৩২০ বোতল ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিলসহ আল আমিন (২৫) নামে একজন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৩০ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ধানের ক্ষেত থেকে ফেনসিডিলসহ আমিনকে আটক করা হয়। 

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে বেনাপোলের পুটখালী গ্রামের একটি ধান ক্ষেতের মধ্য মজুদ করছে যশোরের দিকে নেওয়ার জন্য। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে কয়েকজন চোরাকারবারি পালিয়ে গেলেও আল আমিনকে ৩২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। 

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, আটক ব্যক্তিকে ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামে মৃত্যু থামছেই না, উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
হামে মৃত্যু থামছেই না, উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব 
গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব 
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতজুড়ে আজ সিজেপির বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতজুড়ে আজ সিজেপির বিক্ষোভ
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক পূর্বাভাস-পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য: বিশেষজ্ঞরা
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক পূর্বাভাস-পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য: বিশেষজ্ঞরা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে