চট্টগ্রামে চান্দের গাড়ি ও সিএনজি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০১৮, ১০:৩৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১০:৪৯

চট্টগ্রাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুনচারা রাস্তার মাথা এলাকায় চান্দের গাড়ি ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার  (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় দুর্ঘটনা ঘটে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রুহুল আমিন বাঁশখালী উপজেলার গণ্ডমারা ইউনিয়নের বরগুনার সৈয়দুল আলমের ছেলে। 

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, চান্দের গাড়ি,  সিএনজি অটোরিকশাকে  ধাক্কা দিলে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
ছুটির দিনে ছাতা সঙ্গে রাখবেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
ছুটির দিনে ছাতা সঙ্গে রাখবেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ