কসাইয়ের কোপে কসাই নিহত

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ১২:০৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৫:৩৯

বগুড়া বগুড়ার শিবগঞ্জে কসাই সালজার রহমানকে (৫০) পাওনা টাকা দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আরেক কসাই আদিল (৩২)। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মাছপাড়া কারিগরপাড়ায় আদিলের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীরা দাসহ আদিলকে আটক করে পুলিশে দিয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার দেউলী ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মৃত বাজি মোল্লার ছেলে কসাই সালজার রহমান ও সৈয়দপুর ইউনিয়নের মাছপাড়া কারিগরপাড়া গ্রামের মোতাকাব্বেরের ছেলে আদিল গাংনগর বাজারে গরুর গোশত বিক্রি ও গরু কেনাবেচা করতেন। ব্যবসার প্রয়োজনে আদিল কসাই কিছুদিন আগে সালজার কসাইয়ের কাছে ২০ হাজার টাকা ঋণ করেন। এ টাকা ফেরত না দেওয়ায় দুই কসাইয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। আদিল টাকা ফেরত দেওয়ার নাম করে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সালজারকে তার বাড়িতে ডেকে নেয়। সেখানে টাকার হিসাব নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আদিল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা গরুর গোশত কাটার দা দিয়ে সালজারের ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সালজার মারা যান। প্রতিবেশীরা টের পেয়ে দাসহ আদিলকে আটক করেন।

পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদিলকে গ্রেফতার ও নিহত সালজারের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও